গাইবান্ধায় গত ২৪ জুন ‘রহস্যজনক’ভাবে নিখোঁজ এক ব্যাংক কর্মকর্তাকে নিয়ে সাতদিন ধরে সৃষ্টি হওয়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এক জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানান।
পুরিশ জানায়, গত ২৫ জুন (শুক্রবার) পলাশবাড়িতে কর্মরত সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আবু সুফিয়ান’র বিয়ের দিন ছিলো। বিয়ের কেনাকাটার কথা বলে তিনি ২৪ জুন (বৃহস্পতিবার) পাশের উপজেলা গোবিন্দগঞ্জ যান। রাত সাড়ে ৮টার পর তার মোবাইল ফোন বন্ধ পান পরিবারের লোকজন। খোঁজাখুজির পর পরদিন তারা পুলিশকে অভিযোগ দেন।
পুলিশ মাঠে নেমে পাঁচদিন অবিরাম চেষ্টার পর গতকাল বুধবার (৩০ জুন) তাকে ঢাকার আদাবর এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তাকে উদ্ধার করে।