রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের চম্পকনগর হ্যাপির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, শহরের হ্যাপির মোড় এলাকায় তিনি আত্মগোপনে আছেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে বিশেষ আইনে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
ডিবিসি/ এসভিএন