জেলার সংবাদ

রাঙামাটিতে ১৬ কেজি ওজনের বাগাড় মাছ জব্দ

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৬ কেজি ওজনের একটি বিপন্ন প্রজাতির বাগাড় মাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নতুন বাজার জেটিঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, কর্ণফুলী নদী থেকে ধরা চার ফুট লম্বা এই মাছটি গোপনে বিক্রির উদ্দেশ্যে এক জেলে ঘাটে নিয়ে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা সেখানে অভিযান চালান। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তি মাছটি ঘাটে ফেলেই আত্মগোপন করেন।

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, মৃত অবস্থায় উদ্ধার হওয়ায় মাছটি জনসমক্ষে কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এটি জীবিত থাকলে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হতো।

 

তিনি আরও জানান, লাল তালিকাভুক্ত এই বিপন্ন প্রজাতির মাছ শিকার ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অনেকেই এই বিষয়ে অবগত না থাকায়, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে বন বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন