বাংলাদেশ, জেলার সংবাদ

রাঙামাটির ২০টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পার্বত্য জেলা রাঙামাটির অত্যন্ত দুর্গম ২০টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের পৌঁছানোর প্রস্তুতি সম্পন্ন করছে প্রশাসন।

ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এসব কেন্দ্রে সাধারণ উপায়ে যাতায়াত অসম্ভব হওয়ায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাঙামাটির বাঘাইছড়িতে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়িতে ৫টি কেন্দ্রকে 'হেলিসর্টি' কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এসব এলাকার প্রায় ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় এসব কেন্দ্রের ফলাফল পেতে অনেক সময় দেরি হয়, যা নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে।

 

স্থানীয়রা দাবি করেছেন, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেন দ্রুত ফলাফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়।

 

রাঙামাটির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, বাস্তবতার ভিত্তিতে দুর্গম এসব কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন