বাংলাদেশ, জেলার সংবাদ

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্টবিল্ডিং এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধঘোষিত এই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, এদিন আদালতে বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বৃষকেতু চাকমা।

 

আদালত জামিন আবেদন মঞ্জুর করার পর নিজের আইনজীবী চেম্বারে যান বৃষকেতু চাকমা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। পরে ওই এলাকা থেকে বৃষকেতু চাকমা ও গিয়াসউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, বেলা ৩টার দিকে হোটেল কসমসের পেছনে একটি বাসা থেকে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  কোতোয়ালি থানায় ডেভিল হান্টের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন