অর্থনীতি, রাজধানী

রাজধানীতে আজ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

বাণিজ্য ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৯ই মে ২০২৩ ০১:২৯:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদুল ফিতরের পর আবার আগের নিয়মে রাজধানীর বিভিন্ন মার্কেট চালু হয়েছে। দিনভেদে বিভিন্ন স্থানের মার্কেট বন্ধ ও খোলা থাকে। মার্কেটে যাওয়ার আগে জেনে রাখা দরকার কোন কোন মার্কেট বা বাজার খোলা পাওয়া যাবে আজ। কেননা মার্কেটে গিয়ে বন্ধ পেলে সময় ও শ্রম দুটাই বৃথা যাবে, সঙ্গেমেজাজটাও খারাপ হতে পারে।

আজ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তার তথ্য নিচে তুলে ধরা হলো।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট।

বন্ধ থাকবে যেসব মার্কেট: 

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার করপোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, বসুন্ধরা সিটি, শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট।

আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

আরও পড়ুন