বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশাল স্বাগত র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। 

 

র‍্যালি শেষে শাহবাগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহানগর ও কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে নেতারা আওয়ামী লীগ শাসনামলে ছাত্রশিবিরের ওপর চালানো নির্যাতন ও অত্যাচারের চিত্র তুলে ধরেন। তারা বলেন, বিগত সময়ে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে রাজপথে লড়াই-সংগ্রাম করে শিবির দেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। 

 

এছাড়া চব্বিশের জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখে ফ্যাসিবাদ রুখে দেয়ার বিষয়েও নেতারা তাদের বক্তব্যে আলোকপাত করেন।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন