বিবিধ

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম 'এক্সপেরিয়েন্স হাব'-এর উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আধুনিক ও পরিবেশবান্ধব ইন্টেরিয়র এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের সরাসরি প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে রাজধানীতে নিজেদের প্রথম 'এক্সপেরিয়েন্স হাব' চালু করেছে ওরিয়েন্টাল ইকোউডস। দীর্ঘদিনের সফল পথচলায় গ্রাহকদের আস্থা অর্জনের পর, এবার সরাসরি পণ্যের মান যাচাইয়ের সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৫ আগস্ট) গুলশান অ্যাভিনিউতে অবস্থিত র‍্যাংগস জেড স্কয়ারের অষ্টম তলায় আনুষ্ঠানিকভাবে এই হাবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান, চেয়ারম্যান মো. আতিকুল করিম খান, পরিচালক মো. রাকিবুল করিম খান ও সালওয়ান রেজা খান এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মো. রেদওয়ান সিদ্দিক খান।

 

নতুন এই এক্সপেরিয়েন্স হাবে ক্রেতারা সরাসরি কাঠের আসল টেক্সচার ও মান যাচাই করার সুযোগ পাবেন। এখানে রয়েছে আধুনিক ডিজাইন সমৃদ্ধ, শতভাগ পানি ও ঘুণ প্রতিরোধক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কম্পোজিট উডের দরজার নান্দনিক কালেকশন। পাশাপাশি আধুনিক ইন্টেরিয়রের জন্য কম্পোজিট উডের বোর্ড, টিম্বার টিউব, পরিবেশবান্ধব আউটডোর ডেকিং সলিউশন এবং ইকো-ফ্রেন্ডলি বস্কো ওয়াল প্যানেলসহ প্রিমিয়াম সব সামগ্রী প্রদর্শন করা হয়েছে। আবাসিক বা বাণিজ্যিক স্পেসের জন্য সঠিক পণ্য নির্বাচনে সহায়তা করতে হাবে নিয়োজিত রয়েছেন একদল অভিজ্ঞ কর্মী। লাইভ ডেমো ও সেটআপের মাধ্যমে ক্রেতারা বিভিন্ন প্রোডাক্ট একসঙ্গে কেমন দেখায়, তার বাস্তব রূপ দেখার এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুবিধা পাবেন।

 

ওরিয়েন্টাল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১৬ সাল থেকে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে ওরিয়েন্টাল ইকোউডস। প্রতিষ্ঠানটি প্রাকৃতিক কাঠের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী সমাধান প্রদান করে থাকে। কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ হাজার ২৫৭টি গাছ বাঁচাতে সহায়তা করেছে। এছাড়া ৫ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর ২০ হাজার টন বর্জ্য রিসাইকেল করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

এক্সপেরিয়েন্স হাব চালুর উদ্দেশ্য সম্পর্কে ওরিয়েন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম খান জানান, বর্তমান সময়ে শুধু ছবি দেখে বা বিবরণ শুনে ঘর বা অফিসের জন্য পণ্য নির্বাচন করা বেশ কঠিন। তাই গ্রাহকরা যেন নিজস্ব অনুভূতি ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার মাধ্যমে সঠিক পণ্য বেছে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই এক্সপেরিয়েন্স হাবের সূচনা করা হয়েছে। এখানে এসে ক্রেতারা উদ্ভাবনী কম্পোজিট উডেন প্রোডাক্টগুলোর স্থায়িত্ব, ফিনিশিং এবং নান্দনিক রূপ স্বচক্ষে দেখতে ও স্পর্শ করে অনুধাবন করতে পারবেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন