বাংলাদেশ, রাজধানী

রাজধানীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং ভাগনি হাফসা আক্তার (৮)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তারা তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে রাতে ঘরে গ্যাস জমে ছিল। ভোরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন