রাজধানী

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর আটটি অপরাধ অঞ্চলের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বাধিক ১১৬ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

এছাড়া ওয়ারী বিভাগ থেকে ৬৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩১ জন এবং লালবাগ বিভাগ থেকে ৩০ জনকে আটক করা হয়। 

 

মূল ধারার পাশাপাশি বিশেষায়িত ইউনিটগুলোর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 

 

এই অভিযান চলাকালে পুলিশ অপরাধীদের কাছ থেকে মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রী জব্দ করে। যার মধ্যে রয়েছে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং ১টি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড। 

 

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন