ডেঙ্গু

রাজধানীতে ডেঙ্গুতে এক জনের মৃত্যু

।।

ডিবিসি নিউজ

শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ০৯:১৯:০১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এজ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৪ঠা অক্টোবর সকাল ৮টা থেকে আজ (৫ই অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৬০ জন ও ঢাকার বাইরে রোগীর সংখ্যা ২০৯ জন।

এর আগের ২৪ ঘণ্টা অর্থাৎ ৩রা অক্টোবর সকাল ৮টা থেকে ৪ঠা অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩৬১ জন। তাদের মধ্যে ঢাকায় ১০০ জন এবং ঢাকার বাইরে ছিল ২৬১ জন।

আরও পড়ুন