বাংলাদেশ, রাজধানী

রাজধানীতে নির্বাচন উপলক্ষে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অশ্বারোহী দল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ভোটকেন্দ্রের আশেপাশে ঘোড়া নিয়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে এই টহল কার্যক্রম সাধারণ ভোটার ও পথচারীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

 

সুসজ্জিত স্যাডল ও আধুনিক নিরাপত্তা সামগ্রীতে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের নির্দেশনায় ধীরগতিতে চলাচল করছিল ঘোড়াগুলো। ডিএমপির অশ্বারোহী দলের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর আগে থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করছেন এবং এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ যথেষ্ট শান্তিপূর্ণ ও উৎসবমুখর রয়েছে। 

 

তিনি আরও উল্লেখ করেন, মোট ২২ জন সদস্যের চারটি দল বর্তমানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে এবং তাদের এই নিরাপত্তা কার্যক্রম দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন