মশা নিধনে ব্যবহার করা ওষুধ নিয়ে প্রশ্ন

রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, অতিষ্ঠ নগরবাসী

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১৪:১৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। এতে অতিষ্ঠ নগরবাসী। কেবল সন্ধ্যা বা রাতে নয়, দিনের বেলাতেও মশার উৎপাত রাজধানীর বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনায়। এমন পরিস্থিতিতে সিটি করপোরেশন নানামুখী কার্যক্রম হাতে নিলেও সুফল মিলছে না বলে অভিযোগ নগরবাসীর।

মশার উৎপাত থেকে রেহাই পেতে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানোর দৃশ্য রাজধানীবাসীর জন্য নতুন কিছু নয়। তবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মশার যন্ত্রণা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ নগরবাসী।

 

ঘরের বাইরে, রাস্তা বা ফুটপাতেও নেই কোনো স্বস্তি। মশার উৎপাতে ত্যক্ত-বিরক্ত উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।

 

 

এদিকে, রাজধানীর খাল-নালাগুলোকে মশার বসতিমুক্ত করতে নিয়মিত পরিষ্কার করার দাবি সাধারণ মানুষের। তবে, কর্তৃপক্ষ যথেষ্ঠ পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগও তাদের। মশক নিধনে ব্যবহার করা ওষুধের মান নিয়েও করা হচ্ছে নানা প্রশ্ন। এ নিয়ে জনপ্রতিনিধিরাও স্বীকার করছেন তাদের ব্যর্থতা।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, ‘প্রত্যেকটা এলাকায় যতটুকু সামর্থ আছে আমাদের, তা দিয়ে আমরা চেষ্টা করছি মশা নিয়ন্ত্রণ রাখার। কিন্তু মশার এত উৎপাত যে, আমাদের নিয়ন্ত্রণ করাটাও কঠিন হচ্ছে।’  

 

 

মশক নিধনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা রাজধানীবাসীর।

আরও পড়ুন