রাজধানী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে মে ২০২৬ ১১:১৩:৩১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, সকালে হাসপাতালের ওই নির্দিষ্ট ওয়ার্ডটিতে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজ হতে শুরু করে। এর ফলে ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে ছয়জন শিশুর মৃত্যু হয়। তবে মর্মান্তিক এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনার বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে এমন ঘটনা ঘটল এবং এর পেছনে কারও কোনো অবহেলা ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন