রাজধানী

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ড, নিহত ২

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কাঁটাবনের আল বারাকা টাওয়ার নামের ১৪ তলা আবাসিক ভবনটির ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে অনেকে আটকে পড়েন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতল এই ভবনটিতে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এ ছাড়া আবাসিক ভবন হলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন বাণিজ্যিক অফিস ভাড়া দেওয়া হয়েছিল।


ভবন থেকে নিরাপদে নেমে আসা বাসিন্দারা জানান, ভবনটি মূলত আবাসিক হলেও যে ফ্লোরটিতে আগুন লেগেছিল, সেখানে আইনজীবীদের চেম্বার ছিল। আগুন লাগার পর ভেতরে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।


ফায়ার সার্ভিস আরও জানায়, খবর পেয়ে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেখান থেকে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন