বাংলাদেশ, রাজধানী

রাজধানীর কাফরুলে ২ জন গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এই গুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু এবং থানা যুবদলের কর্মী ইউসুফ গুলিবিদ্ধ হন। এছাড়া এই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

 

গুলি ছোড়ার পর ঘটনাস্থল থেকে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা একজনকে আটক করতে সক্ষম হন এবং পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন