রাজধানী

রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণের পর আগুন লেগে এক পরিবারের ৩ জন দগ্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর নারিন্দায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় এসি নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক নারীসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। দগ্ধদেরও স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন