বাংলাদেশ, অপরাধ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে শহীদ শাহনেওয়াজ হল সংলগ্ন বটতলা এলাকায় ৩০-৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের উদ্ধারকারী পথচারী মেজবাহ জানান, শহীদ শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে মোটরসাইকেলে করে আসা দুই জন দুর্বৃত্ত যুবকটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তার মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বাম বগলের নিচে এক রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত রয়েছে।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন