বাংলাদেশ, রাজধানী

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১১ই জুলাই ২০২৩ ০৪:৪২:২০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে একজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ সোমবার রাতে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুইটি ককটেলের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আরেকটি ককটেল অবিস্ফোরিত রয়েছে বলে জানা গেছে।

ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হাতিরঝিল থানা পুলিশও বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস বলেন, 'মগবাজার দিলু রোডের মুখে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরও একটি ককটেল ছিল তবে তা বিস্ফোরিত হয়নি।'

আরও পড়ুন