বাংলাদেশ, রাজধানী, স্বাস্থ্য

রাজধানীর হাসপাতালে কমছে করোনা রোগীর চাপ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৬:৩৯:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর হাসপাতালগুলোতে কমছে করোনা রোগীর চাপ।

করোনা চিকিৎসায় দেশের সবচেয়ে বড়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। সপ্তাহখানেক আগেও প্রতিদিন এখানে ৭০-৮০ জন রোগী ভর্তি হতো। পর্যাপ্ত সংখ্যক আইসিইউ ও সাধারণ শয্যা ফাঁকা রয়েছে হাসপাতালটিতে।

হাসপাতালভেদে করোনা রোগী ভর্তি কমার পাশাপাশি কমছে পরীক্ষা করানোর হারও। ১-২ সপ্তাহ আগের তুলনায় পরীক্ষার হার কমেছে ২০-৩০ শতাংশ। পরীক্ষার তুলনায় শনাক্তের হারও কমেছে।   

আরও পড়ুন