বাংলাদেশ, রাজনীতি

রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে: মির্জা আব্বাস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১০ই জানুয়ারী ২০২৬ ০৯:৩১:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে। অনেক ‘ছেলেপুলে’ এই খেলায় যুক্ত হয়ে প্রচার করছে যে, বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জাতীয়তাবাদী ভিত্তির ওপর বিএনপির জন্ম এবং জাতীয়তাবাদ ছাড়া দলটি অন্য কোনো চিন্তা করে না।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

 

উস্কানিমূলক প্রচারণা ও ঢাকা-৮ আসন মির্জা আব্বাস অভিযোগ করেন, কিছু ‘ছেলেপুলে’ তার, বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে উসকানিমূলক কথাবার্তা বলছে। তিনি বলেন, ‘কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা-৮ আসনে হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলেই যেন বিএনপিকে হারানো যাবে। তবে সারাদেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাআল্লাহ।’

 

প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের স্বাগত জানাই, কিন্তু উল্টোপাল্টা কথা বলবেন না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাইবেন না। আমি ঝগড়া করবো না। প্রয়োজনে বাসায় আসেন চা-বিরিয়ানি খাওয়াবো। দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন। ভালো মানুষ হলে জনগণই আপনাকে ভোট দেবে।’ নিজ এলাকার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, জনপ্রিয় হলে নিজ এলাকায় নির্বাচন না করে কেন ঢাকা বেছে নিচ্ছেন? অনেকে নিজ এলাকায় ঢুকতে পারেন না বলেই ঢাকা বেছে নেন।

 

নির্বাচনী ষড়যন্ত্র ও পোলিং এজেন্টদের প্রতি নির্দেশ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে। তিনি বলেন, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।’ নির্বাচনে দলের পোলিং এজেন্টদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনের দিন কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত না করে তা প্রতিহত করতে হবে।

 

বেগম জিয়ার বিদায় ও রাজনৈতিক হুঁশিয়ারি প্রয়াত নেত্রীর স্মৃতিচারণ করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশনেত্রী বলেছিলেন দেশের বাইরে তাঁর কোনো জায়গা নেই। তিনি বীরের মতো দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিনা চিকিৎসায় তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলেও তিনি মাথা নত করেননি। অন্যদিকে শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে।

 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন