রাজধানী

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ এবং রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে আকস্মিক বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্রীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এই আন্দোলন শুরু হয়। মূলত সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি কে বা কারা রং দিয়ে মুছে দেয়। এই ঘটনার পরই সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নামেন।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা হোস্টেল থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কলেজকে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রাখার জোরালো দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিয়ে প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে তারা গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। এমনকি ক্ষুব্ধ ছাত্রীরা প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে বের হওয়ারও চেষ্টা চালান।

 

শিক্ষার্থীদের এই বিক্ষোভে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হলের অভ্যন্তরের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। ক্যাম্পাসে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন