জেলার সংবাদ

রাজবাড়ীতে চিকিৎসকের ভুলে নিহত নারীর পরিবারের সাথে দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর সমরিতা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় কনিকা রানী মন্ডলের (৩২) মৃত্যুর ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ভুক্তভোগী পরিবার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা করতে পারেন।

দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতালগুলো তৈরি হয়েছে। এগুলো এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৭ বছরে গড়ে ওঠা সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয়। আমাদের কার্যক্রম চলমান। যেখানে অব্যবস্থাপনা অথবা অনিয়ম রয়েছে সেখানে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।


এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন