বাংলাদেশ, জেলার সংবাদ

রাজবাড়ীতে স্বামীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ১২:০৬:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে স্বামীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন- ওই গ্রামের সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) এবং তার স্ত্রী হেনা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ভ্যানচালক মিঠু খান সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিবাগত রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

এদিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী হেনা বেগমও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।

 

বালিয়াকান্দি সদর ইউপি সদস্য আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন