বাংলাদেশ, জেলার সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার সপ্তবর্ণা ফিলিং স্টেশনে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ওই তেলের পাম্পের ভেতরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২) এবং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর গ্রামের মৃত ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবহান পাটোয়ারী (৪৫)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার পরবর্তী সময়ে পাম্পে জ্বালানি তেল নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়। স্বপন ও সোবহান নিজেদের গাড়িতে তেল নেওয়ার জন্য পাম্পের ভেতরে সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় তেল নিতে আসা দ্রুতগতির অন্য একটি ট্রাক তাদের দুজনকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন