বাংলাদেশ, জেলার সংবাদ

রাজশাহীতে গত ২০ বছরে মাদক ব্যবসা করেই কোটিপতি ১ হাজার জন: ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই জুন ২০২৬ ০৩:৫৫:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে আইনের আওতায় আনতে তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

 

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী উন্নয়ন ও অর্জনে সবসময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সবকিছু নষ্ট করে দেয়া হয়েছে। এ সময় তিনি অতীত ভুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

 

রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সেমিনারে উপস্থিত বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন