জেলার সংবাদ

রাজশাহীতে প্রতিপক্ষের মারধরে নারীর মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহীতে সুদকারবারীর ছুরিকাঘাতে ফরিদা পারভীন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে আটায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত পরশের বাড়ী পুড়িয়ে দিয়েছেন।

নিহত ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, পরশের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিলো ফরিদার পরিবারের। এনিয়ে রাতে দুপক্ষের মারামারি হয়। একপর্যায়ে ফরিদার গলায় ছুরি দিয়ে আঘাত করে পরশ। এতে অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন ফরিদা।


তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনার পর পরশ পালিয়ে যায়। পরশ হরিয়ান এলাকার বাবুর পুত্র।

 

এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, ফরিদা নামের এক নারী মারামারিতে মারা গেছেন। এলাকায় পুলিশ গিয়েছে।

আরও পড়ুন