জেলার সংবাদ

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস আজ এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৪৬ জনে দাঁড়িয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক দিনে নতুন করে আরও ২৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ১৩৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন শিশু। 

 

তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সর্বমোট ৪৫২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া হাম পজিটিভ অবস্থায় একজন শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

 

হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে ডা. শংকর কে বিশ্বাস পুষ্টিকর খাবার এবং নিয়মিত টিকাদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি পরামর্শ দেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে নবজাতকদের মায়ের বুকের দুধ পান করানো, ছয় মাস বয়স থেকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং সময়মতো হামের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন