জেলার সংবাদ

রাজশাহীর পুঠিয়ায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ডাকাত, আহত ৭

রাজশাহী প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২রা মার্চ ২০২৬ ১১:৫১:৩৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহীর পুঠিয়া উপজেলার চকপলাশী গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে শাহীন (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাহীনের বাড়ি দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে একটি ট্রাক নিয়ে ৮ জনের একটি ডাকাত দল চকপলাশী গ্রামে ডাকাতি করতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ডাকাতদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাদের আটক করে বেঁধে গণপিটুনি দেয়। এতে আটজনই গুরুতর আহত হন।

 

পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দিন জানান, সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক দেখিয়ে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য সাতজনের মধ্যে ছয়জন রামেক হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে এবং একজন ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আটককৃতদের বাড়ি টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

 

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন যে, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছিল। বাকিদের চিকিৎসা চলছে।

 

পুলিশ আরও জানিয়েছে, নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হবে এবং এরপর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন