রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে গড়ে ৭০ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই হিসাব পোস্টাল ব্যালটের ফলাফল ব্যতীত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ৬টি আসনের মধ্যে ফলাফলের দিক দিয়ে রাজশাহী-১ আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ এবং সবচেয়ে কম ৬১ শতাংশ ভোট পড়েছে রাজশাহী-২ আসনে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান স্বাক্ষরিত তথ্যে দেখা যায়, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন এবং এই আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬১ শতাংশ। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৭৬ শতাংশ।
এছাড়া রাজশাহী-৪ (বাগমারা) আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন ভোটারের মধ্যে ৭১ শতাংশ ভোট পড়েছে। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬৭ শতাংশ। অন্যদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৩ শতাংশ।
পোস্টাল ব্যালটের শতকরা হার বাদ দিয়েই এই ৭০ দশমিক ৩৩ শতাংশ ভোটের হিসাব তৈরি করা হয়েছে বলে নির্বাচন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ডিবিসি/এনএসএফ