বাংলাদেশ, রাজনীতি

রাজশাহী বিভাগের ৪ জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ রাজশাহী বিভাগের চার জেলায় সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এসব জেলায় একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নির্বাচনের আগে এই অঞ্চলে এটিই তার শেষ নির্বাচনী সফর।

 

সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান সকাল ১১টায় প্রথমে নওগাঁর এটিএম মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর সেখান থেকে তিনি যাবেন চাঁপাইনবাবগঞ্জে। বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এসব জনসভায় জোটের শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় নাটোরে যাবেন জামায়াত আমির। সেখানে নবাব সিরাজ-উদ্দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা করবেন। জনসভা শেষে রাতে তিনি নাটোরেই অবস্থান করবেন এবং পরদিন ৬ ফেব্রুয়ারি বরিশালের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন