শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭%, এগিয়ে ছাত্রীরা

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩.৬৭ শতাংশ।

সোমবার সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন। পাসের হারের এই চিত্র বিগত বছরের তুলনায় নিম্নমুখী; গত বছর যা ছিল ৭৭.৬৩ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৮৯.২৬ শতাংশ।

 

বোর্ড সূত্রমতে, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন; জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২৭৪টি কেন্দ্রে মোট ২ হাজার ৭১৩টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন