সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদে যে রাজাকার-আলবদরের কথা উঠছে, সেটি 'ভেরি ডেড ইস্যু' বা 'খুব পুরোনো বিষয়'।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন যারা জামায়াতের নেতৃত্বে আছেন তারা কেউ রাজাকার বা আলবদর ছিলেন না।
একাত্তরে ভারতে যাওয়া শরণার্থীদের সহায়তা করেছেন জানিয়ে তিনি নিজেকে 'শিশু মুক্তিযোদ্ধা' বলেও উল্লেখ করেন।
ডিবিসি/কেএলডি