বাংলাদেশ, জেলার সংবাদ

রাজৈর পৌরসভা: প্রার্থী বেশি থাকায় অস্বস্তিতে স্থানীয় আ.লীগ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই ডিসেম্বর ২০২০ ০৭:০২:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১০ই ডিসেম্বর মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচন। প্রচার-প্রচারণার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের চারজন।

এরমধ্যে তিনজনই হয়েছেন বিদ্রোহী। বিএনপির রয়েছেন একজন। এদিকে প্রার্থী বেশি থাকায় নির্বাচন নিয়ে অস্বস্তিতে স্থানীয় আওয়ামী লীগ। সাধারণ ভেটাররা বলছেন যোগ্য প্রর্থীকেই বেছে নিবেন তারা।

২০১২ সালে গঠিত হয় রাজৈর পৌরসভা। নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।  

মেয়রপদে সাতজন ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন। মেয়রপ্রার্থী সাতজনের মধ্যে আওয়ামী লীগ থেকে অংশ নিচ্ছেন চারজন।  এরমধ্যে তিনজনই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন। বিএনপির একজন আর স্বতন্ত্র প্রার্থী দুইজন।  

নির্বাচনে একাধিক প্রার্থী অংশ নেয়ায় অস্বস্তিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ভেটাররা বলছেন যোগ্য প্রর্থীকেই বেছে নেবেন তারা। তবে, বিদ্রোহী প্রার্থী থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী। অন্যদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায়  জয়ের স্বপ্ন দেখছেন বিএনপির একক প্রার্থী। 

স্বতন্ত্র মেয়রপ্রার্থী উম্মে মোসলেমিন বিনতে মাহবুব লিতা কুদ্দুস বলেন, ‘আমার নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাই আমি মাঠে নেমেছি এই নির্বাচনে অংশগ্রহন করেছি।’ 

বিএনপির মেয়রপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এখানকার ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি, তারা ধানের শীষের পার্থীকে বিজয়ী করে নিবে যদি সুযোগ পায়।’ 

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী নাজমা রশীদ বলেন, জনগণ যেভাবে আছে, যদি এভাবেই আমার পাশে থাকে। জয়ে ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ভোট সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নিয়া হয়েছে। আশাকরি আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। জনসমাবেশ যে এলাকায় বেশি সে এলাকায় আমাদের ইভিএম মেশিংসহ টেকনিক্যাল টিম পাঠায় দিব। ১২টি কেন্দ্রে মগ ভোটিং বা প্রাকটিস করানো হবে।’

এই পৌরসভায় মোট ভোট ৩০ হাজার ৪শ ১৮ জন; ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে প্রথমবার ভোট হবে ইভিএম পদ্ধতিতে। 

আরও পড়ুন