আন্তর্জাতিক, ভারত

রাজ্যে গরু জবাইয়ের নিষেধাজ্ঞার বিরুদ্ধে থালাপতির সরকারের আপিল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের তামিলনাড়ু রাজ্যে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

গত মে মাসে ঈদুল আজহার সময় প্রকাশ্যে পশু কোরবানি বন্ধের দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করেছিল। বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের বেঞ্চ গ্রামীণ অর্থনীতি ও গরুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকর করার জন্য পুলিশ ও কর্মকর্তাদের নির্দেশ দেন।

 

তবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজয়ের সরকার শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে। সরকারের দাবি, এই রায় তামিলনাড়ুর বিদ্যমান পশু সংরক্ষণ আইন ১৯৫৮-এর পরিপন্থী। রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে যে, বিদ্যমান আইনে ১০ বছরের বেশি বয়সী প্রজনন বা কাজের অনুপযুক্ত গরু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জবাই করার সুযোগ রয়েছে। এছাড়া গরু জবাইয়ের ওপর এই সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট রাজ্যের আইনসভার কাজে হস্তক্ষেপ করেছে এবং আদালতের এই পদক্ষেপ তাদের এখতিয়ারের বাইরে বলে সরকার অভিযোগ করেছে।

 

সূত্র: ইন্ডিয়া টুডে

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন