বাংলাদেশ, জেলার সংবাদ

রাতের আঁধারে পুশইন থেকে ভারত সরকারকে বিরত থাকার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাতের আঁধারে সীমান্ত দিয়ে পুশইন করা থেকে ভারত সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত শক্ত অবস্থানে থেকে ভারত থেকে পুশইন করার যেকোনো ধরনের চেষ্টাকে প্রতিহত করে যাচ্ছে। সীমান্ত দিয়ে এই পুশইন বন্ধ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে।

 

কূটনৈতিক শিষ্টাচারের ওপর জোর দিয়ে শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, ভারতে যদি কোনো বাংলাদেশি থেকে থাকেন, তবে কূটনৈতিক নিয়ম ও শিষ্টাচার মেনেই তাঁদের ফেরত পাঠাতে হবে। একইভাবে বাংলাদেশে কোনো ভারতীয় অবস্থান করলে একই নীতি অনুসরণ করে তাঁদেরও ফেরত পাঠানো হবে।

 

বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে অব্যাহতভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমেই বিষয়টি সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আয়োজিত ভবন উদ্বোধনের এই অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন