রাজনৈতিক ও কূটনৈতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রবিবার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। একদিন পরই একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন যাবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।
বেইজিংয়ে ২১-২২ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো এবং বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা। এ ২০ জনেরও বেশি বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি সশরীরে উপস্থিত থাকবেন। মির্জা ফখরুলসহ বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
ডিবিসি/কেএলডি