খেলাধুলা, অন্যান্য খেলা

রাতে লা লিগায় লেভান্তের বিপক্ষে লড়বে বার্সেলোনা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৯:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

লা লিগার ম্যাচে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দুইটায় লেভান্তের মুখোমুখি হবে কাতালানরা।

লিগে আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হেরে অনেকটা ব্যাকফুটে বার্সা। সুযোগটা শতভাগ কাজে লাগিয়েছে চিরপ্রতিদ্বী ও এবারের মৌসুমের টেবিল টপার রিয়াল মাদ্রিদ, বাড়িয়েছে ব্যবধান। তবে সেটা কমিয়ে আনারও যথেষ্ট সুযোগ আছে বার্সেলোনার সামনে। দুর্বল লেভান্তে আছে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে।

তবে গত বছরের নভেম্বরে লেভান্তের মাঠ থেকে ২ গোলের হার নিয়ে ফিরেছিল বার্সা। কিন্তু এবার ঘরের মাঠে কাতালানদের পা ফসকালেই সেটা হবে বড় অঘটন। লিগ আরো চ্যালেঞ্জিং হয়ে যাবে বার্সার নয়া কোচ সেতিয়েনের জন্য।

আরও পড়ুন