বাংলাদেশ, জাতীয়

রাত পোহালেই শেষ হবে নির্বাচন ও গণভোটের প্রচারণা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। প্রতীক বরাদ্দের পর টানা ২০ দিন ধরে চলা এই প্রচারণা শেষ হবার পর ভোটগ্রহণ পর্যন্ত অপেক্ষা করবেন প্রার্থীরা। এসময়ের মধ্যে প্রকাশ্যে ও গোপনে চালানো যাবে না কোনো ধরণের প্রচারণা।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখতে হয়। সে অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে প্রচারণা নিষিদ্ধ হচ্ছে।

 

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে বন্ধ করার বিধান রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে প্রচার শেষ হবে।

 

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার সমাপ্ত করতে হবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন