বাংলাদেশ, অপরাধ, রাজধানী

রামপুরায় দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশ গুলিবিদ্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর রামপুরায় নিজের বাসার কাছে দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে পলাশ হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

 

হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলছেন, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। ওই সময় মটরসাইকেলে করে আসা দুই আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পলাশকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

পলাশের বাড়ির নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, এক যুবক পলাশের মাথায় গুলি করে কিছু দূরে থাকা একটি মোটরসাইকেলের পেছনে উঠে শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।

 

পলাশ এক মাস আগে কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানান ইব্রাহিম। পলাশের বাবার নাম ইউনুস খান। তার বাড়ি রাজধানীর পশ্চিম রামপুরায়।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন