বাংলাদেশ, অপরাধ, রাজধানী

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিশু রামিসা হত্যাকারীর কঠোর ও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মিরপুর- ১০ নম্বর গোলচত্ত্বরে চলছে 'ব্লকেড কর্মসূচি'। এতে যোগ দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ-মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগান দেন। তাদের কণ্ঠে ছিল, ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

 

বিক্ষোভকারীদের দাবি- দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও তোলেন অনেকে। সাজা নিশ্চিত করা না গেলে, সমাজে অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে বলে শঙ্কা জানান তারা।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুরের একটি ভবন থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ততক্ষণে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা। ঘটনাস্থল থেকেই সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। সেই রাতেই গ্রেপ্তার হলে, ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন