বিবিধ, বিজ্ঞান ও প্রযুক্তি

রাশিয়ার আকাশে এবার দেখা গেল 'চারটি চাঁদ'

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আকাশে একটি নয়, জ্বলজ্বল করছে চারটি চাঁদ! রবিবার রাতে এমনই এক বিরল ও অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দারা। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় 'প্যারাসেলিন' বা 'মুন ডগ'।

বরফে ঢাকা আবছা আকাশে চাঁদের এই মায়াবী রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ‘চার চাঁদের’ ভিডিও এবং ছবি।

 

কেন এমনটা হয়? 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি মূলত এক ধরণের অপটিক্যাল ইলিউশন বা চোখের ভ্রম। যখন আকাশে খুব উঁচু স্তরের সিরাস মেঘে থাকা ষষ্ঠভুজাকৃতি বরফের কণা বা আইস ক্রিস্টালের মধ্য দিয়ে চাঁদের আলো প্রতিসৃত হয়, তখন এই বলয় বা একাধিক চাঁদের প্রতিবিম্ব তৈরি হয়।

 

নাসার তথ্য অনুযায়ী, সাধারণত আসল চাঁদের ২২ ডিগ্রি কোণে এই নকল চাঁদ বা 'মক মুন'গুলিকে দেখা যায়। চাঁদ যখন দিগন্তের কাছাকাছি বা নিচের দিকে থাকে, তখনই এই দৃশ্য সবথেকে ভালো বোঝা যায়। বরফের কণাগুলি যত বড় হয়, এই আলোর ছটা তত দীর্ঘ ও স্পষ্ট হয়।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মাঝখানে আসল চাঁদ এবং তার দুপাশে উজ্জ্বল আলোর বিন্দুর মতো আরও তিনটি প্রতিবিম্ব ভেসে আছে, যা রাতের আকাশকে এক অদ্ভুত রহস্যময় রূপ দিয়েছে।

 

তথ্যসূত্র নিউজ ১৮

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন