রাশিয়া ও ইউক্রেন পরস্পর ১৫৭ জন করে মোট ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে। বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনার পর উভয় দেশ এই বিনিময়ে সম্মত হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ।
মুক্তি পাওয়া রুশ বন্দিরা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন এবং ইউক্রেনীয় বন্দিরা নিজ দেশে ফিরে গেছেন।
মস্কো জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের তালিকায় সেনা সদস্যদের পাশাপাশি রাশিয়ার বেসামরিক নাগরিকরাও রয়েছেন। একইভাবে ইউক্রেনেরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দফায় গত দুই দিনে এই গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় সমঝোতা সম্পন্ন হয়।
ডিবিসি/এনএসএফ