দ্য মস্কো টাইমস নিউজ এজেন্সির দেয়া তথ্যমতে, আজ ২৩ জুলাই বৃহস্পতিবার রাশিয়ার বিমান বাহিনীর একটি পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ (Felon) স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এটি মূলত রাশিয়ার মস্কোর কাছাকাছি (Odintsovo district of the Moscow region) অঞ্চলে রুটিন মাফিক (প্রশিক্ষণ) উড্ডয়নে বিধ্বস্ত হয়।
এই বিমান দুর্ঘটনায় পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং এখন তিনি সুস্থ ও নিরাপদ রয়েছেন। এই দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে কারিগরি ত্রুটিজনিত কারণে এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হয়। রাশিয়ার দাবি অনুযায়ী, এসইউ-৫৭ (Felon) স্টেলথ যুদ্ধবিমান হচ্ছে একটি এয়ার সুপিউরিটি/ মাল্টিরোল টাইপের হেভিলি আর্মড স্টেলথ ফাইটার জেট।
উইকিপিডিয়ার দেয়া আপডেট তথ্য অনুযায়ী, রশিয়ার বিমান বাহিনীতে (Russian Aerospace Forces) বর্তমানে মোট প্রায় ২৯টি এসইউ-৫৭ স্টেলথ ফাইটার জেট অপারেশনাল রয়েছে। যদিও দেশটির বিমান বাহিনী আগামী ২০২৮ সালের মধ্যে মোট প্রায় ৭৮টি এই জাতীয় পঞ্চম প্রজন্মের হাইলি এডভান্স যুদ্ধবিমান সার্ভিসে আনার মহা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
GlobalMilitary.net ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, এসইউ-৫৭ (Felon) পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রথম ফ্লাইট টেস্ট সম্পন্ন করা হয় ২০১০ সালের ২৯ জানুয়ারি। তবে এটি প্রথম রাশিয়ার বিমান বাহিনীতে সার্ভিসে আসে ২০২০ সালে এবং এ পর্যন্ত মোট প্রায় ৩২টি ইউনিট তৈরি করা হয়েছে। এটি ম্যানুফ্যাকচারিং করে রাশিয়ার সুখোই কর্পোরেশন।
এসইউ-৫৭ স্টেলথ যুদ্ধবিমানের মূল ব্যবহারকারী দেশ রাশিয়া হলেও বর্তমানে রাশিয়ার পাশাপাশি আলজেরিয়া এর এর প্রথম আন্তর্জাতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আলজেরিয়া মোট ১২টি ইউনিট এই নতুন প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করেছে এবং খুব সম্ভবত রাশিয়ার সুখোই কর্পোরেশন প্রথম ব্যাচে ২টি ইউনিট সরবরাহ সম্পন্ন করেছে।
The Defence Watch ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, এই যুদ্ধবিমানের অপারেশনাল রেঞ্জ ৩,৫০০ কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড ২,১৩৫ কিলোমিটার/ঘণ্টা। গতি ও শক্তি উৎপাদনের জন্য এতে অত্যন্ত শক্তিশালী ২টি Saturn AL-41F1 afterburning turbofan ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার প্রতিটি ইঞ্জিন প্রায় 142 kN (with afterburner) কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করে।
এতে ব্যবহার করা হয়েছে N036 Byelka AESA রাডার সিস্টেম, যার রেঞ্জ প্রায় ৪০০+ কিলোমিটার। এছাড়া, আপদকালীন মুহুর্তে পাইলটের নিরাপত্তার জন্য একটি অত্যাধুনিক NPP Zvezda K-36D-5 ইজেকশন সিট ব্যবহার করা হয়েছে। এটি একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট হলেও এর উৎপাদন ব্যয় বা আন্তর্জাতিক বাজার মূল্য ৪০ মিলিয়ন ডলার দেখানো হয়েছে এবং এর পার আওয়ার অপারেটিং কস্ট হতে পারে প্রায় ৩০ হাজার ডলার।
এই যুদ্ধবিমানের ম্যাক্সিমাম পেলোড ক্যাপাসিটি ১০ টন পর্যন্ত দেখানো হলেও স্টেলথ ক্যাপাবিলিটি বজায় থাকা অবস্থায় এর পেলোড আরও অনেক কম হতে পারে। এতে প্রাইমারি ওয়েপন্স হিসেবে একটি শক্তিশালী ৩০এমএম GSH-30-1 ক্যানন ব্যবহার করা হয়েছে। এছাড়া, আকাশ যুদ্ধে টিকে থাকার জন্য এতে শর্ট রেঞ্জের R-74M2, মিডিয়াম রেঞ্জের R-77M এবং লং রেঞ্জের R-37M এয়ার টু এয়ার (বিভিআর) মিসাইল দ্বারা সজ্জিত করা হয়েছে।
একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ সালে রাশিয়ার তিনটি এসইউ-৫৭ যুদ্ধবিমান ইউক্রেনের সামরিক বাহিনীর কমব্যাট ড্রোন হামলায় মারাত্বকভাবে ক্ষতগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। আর আজ নতুন করে আরেকটি এই জাতীয় হাইলি অ্যাডভান্স যুদ্ধবিমান ধ্বংস হলো, যা রাশিয়ার বিমান বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। তথ্যসূত্র: Wikipedia, GlobalMilitary.net, The Moscow Times, The Defence Watch
সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক