জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দলীয় এমপিদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন।

দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে ফখরুল বিএনপির জন্য  প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বছরের পর বছর তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

 

তিনি দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং আগামীকালের রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভাটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

 

সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই ফখরুল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

বিএনপির সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে ফখরুল বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি বলেন, দায়িত্ব পালনকালে আমি কোনো ভুল করে থাকলে বা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।

 

তিনি আরও অঙ্গীকার করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করবেন না।

 

নির্বাচিত হলে সম্ভাব্য বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ফখরুল বলেন, তিনি তার সহকর্মীদের মিস করবেন এবং তাদের কাছে দোয়া চান। এরপর তিনি আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন