বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।
ঢাকার রুশ দূতাবাস জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে পাঠানো এক বার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভ্লাদিমির পুতিন। বার্তায় পুতিন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য কামনা করেন এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য প্রত্যাশা করেন।
রুশ প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
ডিবিসি/আরএসএল