খেলাধুলা, ফুটবল

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না ভিনিসিয়ুস!

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই নতুন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে এবং এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ফুটবলবিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি নিয়ে মৌখিক সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে।

 

নতুন চুক্তির অধীনে পারফরম্যান্স বোনাসসহ ভিনিসিয়ুসের বার্ষিক আয় প্রায় ৩০ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে। একই সঙ্গে ক্লাব কর্তৃপক্ষও ব্রাজিলিয়ান এই তারকাকে ভবিষ্যৎ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছে।

 

এদিকে ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর সম্ভাবনা পর্যবেক্ষণ করছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে শুরু থেকেই মাদ্রিদে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

 

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। নতুন চুক্তির মাধ্যমে সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়াতে চায় রিয়াল মাদ্রিদ। দুই পক্ষের মধ্যে বাকি থাকা ছোটখাটো বিষয়গুলো চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়নের ঘোষণা দেওয়া হবে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন