বিবিধ

রেডি ডিটারজেন্ট পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি নবায়ন করলেন তাসনিয়া ফারিন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশীয় ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড 'রেডি'-র সঙ্গে পথচলা অব্যাহত রাখছেন মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের এই ব্র্যান্ডটির সঙ্গে ইতিপূর্বে করা তার বিভিন্ন ক্যাম্পেইন দর্শক ও ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সেই সফলতার ধারাবাহিকতায় প্রচারণামূলক আরও কার্যক্রম নিয়ে আবারও সামনে আসছে ব্র্যান্ডটি।

এই নতুন কার্যক্রমকে সামনে রেখে রবিবার (১৭ মে) রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে একটি জমকালো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির সঙ্গে তার পথচলা অব্যাহত রাখার চুক্তিতে স্বাক্ষর করেন তাসনিয়া ফারিন ।

 

অনুষ্ঠানে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি জানান, তাসনিয়া ফারিন বর্তমান সময়ের একজন অত্যন্ত গুণী অভিনেত্রী। তার পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা তাদের ব্র্যান্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। তাই এই পথচলা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।

 

ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিন বলেন, রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। সামনে নতুন কিছু কাজের মাধ্যমে আবারও দর্শকদের সঙ্গে যুক্ত হতে পারব ভেবে খুব ভালো লাগছে।

 

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন মারুফ মিজান, ব্র্যান্ড ম্যানেজার তারেক হাসান তুহিন এবং ব্ল্যাক এন্ড হোয়াইট কমিউনিকেশন-এর অপারেশন ম্যানেজার সামিউল হক। 

 

রেডি ডিটারজেন্ট পাউডার বরাবরের মতোই মানসম্মত পণ্য এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের ভোক্তাদের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। 

 

ডিবিসি/আএসএল

আরও পড়ুন