বাংলাদেশ, জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইল বাংলাদেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদেরকে দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানী ডাকারে জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সেনেগালে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’ শীর্ষক সম্মেলনের সাইড লাইনে দুই মন্ত্রীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো খাতে বৃহত্তর জাপানি বিনিয়োগের আহ্বান জানান।

 

একইসঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন তিনি এবং রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের সুবিধার্থে দেশটির কাছে আরও সহায়তা কামনা করেন।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন