সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সবশেষ দল হিসেবে শেষ চারে পৌঁছায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে ১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার অনন্য রেকর্ড গড়ল।
টুর্নামেন্ট শুরুর আগে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। এর আগে শনিবার রাতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ইংল্যান্ড। অন্যদিকে, পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছিল র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করা স্পেন। আর মরক্কোকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ফ্রান্স।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। পরদিন বুধবার একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
ডিবিসি/এফএইচআর